About
Guidebooks

‘মিডিয়া লিটারেসি’ বৃদ্ধিই সমাধান

তথ্য-উপাত্ত বলছে, ভুল খবরের মোকাবিলায় কমিউনিটিজুড়ে ‘নিউজ লিটারেসি’ বা সংবাদ বোঝার সক্ষমতা বাড়ানোই আসল সমাধান হতে পারে। আমরা জানতে চেয়েছিলাম, সন্দেহজনক তথ্য দেখলে মানুষ কী করে। ৩৯ শতাংশ বলেছেন, তারা বিশ্বাসযোগ্য সংবাদ মাধ্যম, অফিসিয়াল ওয়েবসাইট এবং সার্চ ইঞ্জিন ব্যবহার করে তথ্য যাচাই করেন। তবে যারা কোনো ধরণের ‘নিউজ লিটারেসি’ শিক্ষা বা প্রশিক্ষণ পেয়েছেন, আর যারা পাননি তাদের যাচাই করার ধরনে আকাশ-পাতাল পার্থক্য রয়েছে।

যারা খবর কীভাবে কাজ করে তা জানেন, তারা তথ্য যাচাইয়ের জন্য নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম বা অফিসিয়াল ওয়েবসাইটে বেশি যান। কিন্তু দুঃখের বিষয় হলো, খুব কম মানুষেরই এই শিক্ষা আছে। জরিপে অংশ নেওয়া মাত্র ২৪% জানিয়েছেন যে তারা এমন প্রশিক্ষণ পেয়েছেন।

ডেটা বলছে, যাদের নিউজ লিটারেসি শিক্ষা আছে, তারা শুধু ফ্যাক্ট-চেকই বেশি করেন না তারা খবর এড়িয়ে চলেন কম, খবরের প্রতি তাদের আগ্রহ ও বিশ্বাস বেশি এবং খবরের জন্য টাকা খরচ করতেও তারা বেশি আগ্রহী।

এর মানে হলো, নিউজ লিটারেসি বাড়ালে ব্যবহারকারীরা এই জটিল অনলাইন জগত সহজে পাড়ি দিতে পারবেন, যা নাগরিক এবং অর্থনৈতিক- উভয় দিক থেকেই লাভজনক।

 অনলাইনে ভুল তথ্য কমানোর কোনো একক জাদুকরী সমাধান নেই। তবে এই বছরের ডেটা দুটি গুরুত্বপূর্ণ কাজের দিকে ইঙ্গিত করছে: সকল অস্ট্রেলিয়ানের জন্য মিডিয়া লিটারেসি প্রশিক্ষণের সুযোগ বাড়ানো এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে আরও বেশি বিভ্রান্তিকর ও ক্ষতিকর কন্টেন্ট সরিয়ে ফেলতে বাধ্য করা।

আরো পড়ুন