নির্বাচনী অনিয়ম ও সহিংসতার ভিডিও ধারণ জবাবদিহিতা ও ন্যায়বিচারের পথে অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। নাগরিকদের “রাইট টু রেকর্ড” নিশ্চিত করতে অ্যাক্টিভেট রাইটস দীর্ঘদিন ধরে কাজ করছে, যাতে কমিউনিটিগুলো নিরাপদ ও দায়িত্বশীলভাবে ভিডিও ডকুমেন্টেশন করতে প্রয়োজনীয় জ্ঞান, প্রযুক্তি এবং সহায়তা পায়।
WITNESS-এর সহযোগিতায় অ্যাক্টিভেট রাইটস নির্বাচন-সংক্রান্ত অনিয়ম ধারণ ও প্রমাণ সংরক্ষণ, পাশাপাশি পুলিশ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর কার্যক্রম ডকুমেন্টেশানের জন্য ব্যবহারিক টিপস ও নির্দেশিকা তৈরী করেছে বাংলাভাষাভাষি মানুষের জন্য। এই রিসোর্সগুলো ডিজাইনে সহায়তা করেছে Artivism Studio। এই রিসোর্সের লক্ষ্য হলো কমিউনিটির সুরক্ষা জোরদার করা, ন্যায়বিচারের পথে সহায়তা করা এবং জবাবদিহিতা নিশ্চিত করা।
লোকালাইজড রিসোর্সগুলো এখানে পাওয়া যাবে: