About
Guidebooks

ভুল ও অপতথ্য এড়াতে—বিশেষত নির্বাচনকে সামনে রেখে—সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা কী করতে পারেন?

আপনি যদি সচেতনভাবে নির্ভরযোগ্য তথ্য পেতে চান, তাহলে এমন সংবাদমাধ্যমগুলো অনুসরণ করুন যারা সত্যিকারের সংবাদ পরিবেশন করে। নির্বাচন কাভার করেন, এমন সাংবাদিকদের অনুসরণ করুন। যেসব প্রার্থীর প্রতি আপনার আগ্রহ আছে, তাদের অনুসরণ করতে পারেন। পাশাপাশি নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা সরকারি সংস্থাগুলোকেও অনুসরণ করা যেতে পারে।

আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হলো, নির্বাচনসংক্রান্ত ভুল বা অপতথ্য দেখলে তা রিপোর্ট করা। এটি শুধু নিজের জন্য নয়, পুরো অনলাইন কমিউনিটির জন্যই উপকারী। প্রায় সব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেই এটি খুব সহজে করা যায়। আমার কাছে মনে হয়, এমন তথ্য দেখলে রিপোর্ট করাটা আমাদের এক ধরনের নাগরিক দায়িত্ব।

আরও একটি বিষয় হলো, আপনি যদি এমন কোনো নতুন তথ্যের মুখোমুখি হন, যা আপনাকে ভীষণ আনন্দিত বা খুব বেশি ক্ষুব্ধ করে তোলে, তাহলে সঙ্গে সঙ্গে শেয়ার বা মন্তব্য করার আগে একটু থামুন। অন্য কোথাও গিয়ে তথ্যটি যাচাই করুন। সম্ভব হলে আরেকটি উৎস থেকে নিশ্চিত হওয়ার চেষ্টা করুন, তারপর সিদ্ধান্ত নিন। কারণ এ ধরনের তথ্য প্রায়ই আমাদের পরিচয়বোধ ও আবেগকে লক্ষ্য করে তৈরি করা হয়। এসব বিষয় আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, তাই আমরা সহজেই আবেগপ্রবণ হয়ে পড়ি।

যেহেতু পুরোপুরি পরিত্রাণ পাওয়া সম্ভব না-ও হতে পারে, তাই আমাদের লক্ষ্যও তা না। আসলে এটা শুধু সচেতন ও সতর্ক থাকার বিষয়।

 

আরো পড়ুন